দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের অবরোধকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘একটি অবৈধ ‘যুদ্ধের সিদ্ধান্ত’ কি বৈশ্বিক অর্থনীতির বিরুদ্ধে ‘প্রতিশোধের সিদ্ধান্ত’ দিয়ে জেতা সম্ভব?!’
আরেকটি মন্তব্যে তিনি বলেন, ‘নিজের নাক কেটে মুখে ক্ষতি করা কি কখনো যুক্তিসঙ্গত হতে পারে?!’
তার এই প্রতিক্রিয়া এসেছে ট্রাম্পের ইরানি জাহাজগুলোকে হুমকি দেওয়ার পর। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কাছাকাছি এলে ওই জাহাজগুলোকে ‘ধ্বংস করা হবে’।
এদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, ইরানের বন্দরে প্রবেশ ও প্রস্থানের সব ধরনের সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ কার্যকর করা হয়েছে, যা পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়েছে।
ইরান এই অবরোধকে আন্তর্জাতিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এমএস/